বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

কবিতাঃ ভালোবাসা

Coder Boss
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

ভালোবাসায় আজ মেলেনা ভালো কিছু
সত্যি বড়ই আজব
শুধু মন্দেরই উপদ্রব।

তরতর করে বেড়ে ওঠে, যেমন
বেড়েছে এর প্রসার যেনো হাইব্রিড
আবার নিভে যায় মূহুর্তে এর স্পীড!

বহুরূপী এর উৎস
শাখা প্রশাখাও যেখানে সেখানে
সহজেই হয় এর চাষ মনের জমিনে।

ফেসবুকে বাজছে সুরে সুরে
ভালোবাসি ভালোবাসি এর ঐকতান
মন ভোলানো কথায় হৃদয়ে পড়েছে টান।

মেলা থেকে কেনার মতো
এ যেনো শব্দের এক খেলা
একটা শব্দের বিরোধিতা হলেই ছিড়ে ফেলা।

দৃষ্টিতে খোঁজে শুধু ঝলসানো রূপ
এর নেই সেই আগের সম্মান
কাউন্টিং শুরু হয় লাবণ্যে ধরলে ঝং।

এটার চেয়ে ঐটা ভালো
খোলা মন আর হাসি খুশি দেখতে সুন্দর
দুদিন পরেই সে হয়ে যায় বান্দর।

মেসেঞ্জারে হলো কতো কিছুর লেনলেন
কতোদিন ধরে চললো টকিং
ফাঁসাতে না পারলেও হয়ে রইলো হ্যাংগিং।

ভালোবাসার আসন আজ আকাশচুম্বী
এভাবেই টপকে টপকে
এক জনের মন নিয়ে দিচ্ছে আরেক জনকে।

লাফিয়ে লাফিয়ে উঠছে ভালোবাসা
সারে শষ্য যেমন বাড়ে
ভালোবাসা বিক্রি হচ্ছে চাকচিক্যের ভিরে।

দুটি মনের একান্ত ভাব বিনিময়
ভালোবাসা অতি পবিত্র
একে নষ্ট করছে কিছু ধূর্ত।

ভালোবাসার মর্যাদা করোনা ভূলুণ্ঠিত
সাবধান থাকো ধূর্তবাজদের থেকে
শিক্ষা নাও অতীত ইতিহাস দেখে।

*************************

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102