মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

জান্নাতুল বাকিতে ডা. রাশেদার দাফন সম্পন্ন

Coder Boss
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ Time View

মদীনা মনোয়ারার জান্নাতুল বাকিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ডা. রাশেদা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। পবিত্র ওমরাহ হজ্জ পালনের জন্য তিনি সৌদী আরবে গিয়ে অসুস্থ্য হয়ে যান এবং ২০ নভেম্বর ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি ৩ কন্যা, ২ জামাতা, ২ নাতিসহ নতুনধারার অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর শাশুড়ী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার মা ডা. রাশেদা বেগম ঢাকা ও ফেনীতে অসংখ্য মসজিদ-মাদ্রাসা-শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে দাতা সদস্য হিসেবে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। এছাড়াও শোক জানিয়েছেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, বাংলাদেশ প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান রিপন শান, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহ-সভাপতি রেজাউল করিম প্রামাণিক, জাতীয় সাংস্কৃতিকধারার সাধারণ সম্পাদক কবি বিমল সাহা, জাতীয় শ্রমিকধারার সভাপতি রুবেল আকন্দ, জাতীয় মহিলাধারার সাধারণ সম্পাদক শাহনাজ সাথী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102