বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ) পাচ্ছেন যাঁরা

Coder Boss
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ প্রদানের জন্য শিক্ষা, উপন্যাস, সাংবাদিকতা, গল্প, কবিতা, আবৃত্তি, গোয়েন্দা কাহিনী, কথাসাহিত্য, সাহিত্য সংগঠন ও সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন পাচ্ছেন ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’। গত ১৬ নভেম্বর ২০২৪ খ্রি. রোজ শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন (শিক্ষা),
২. ডাঃ কাজী আনোয়ার হোসেন বাঘাবারো (উপন্যাস),
৩. মোঃ মোস্তাফিজুর রহমান (সাংবাদিকতা),
৪. মেহেরুন্নেছা চৌধুরী (গল্প),
৫. মোঃ শফিকুল ইসলাম (কবিতা),
৬. আরিফ আহমেদ (আবৃত্তি),
৭. শ. ম. ওয়াহিদুজ্জামান (গোয়েন্দা কাহিনী),
৮. মোঃ আছির আলী আসিফ (কথাসাহিত্য),
৯. জয়নুল আবেদীন বিজয় (সাহিত্য সংগঠন),
১০. মোঃ আবুল কালাম আজাদ (সংগঠন),

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ১০ টি শাখায় এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা লেখক পুরস্কার (৩য় ধাপ)’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102