বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

কবিতাঃ মানুষ হও!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

হইও না হিন্দু, হইও না মুসলমান
হইও না বৌদ্ধ বাহাই ইহুদি খৃষ্টান!
ভেঙে চুরমার করো অহং হিংসা গর্ব
যা মানুষ হতে বাঁধা, মানবতা মনুষ্যত্ব করে খর্ব!

বর্জন করো ধর্ম বর্ণ বংশ ধনী-গরিব বিদ্বেষ
বন্ধ করো হানা হানি সুদ ঘুষ দুর্বৃত্তায়ন, সব হবে শেষ!
হে মানুষ তুমি মানুষ হও, ক্ষণিকের মোহ ত্যাগি
হইও না অচিরাৎ জীবনে, অর্থবিত্তের ক্ষমতা ভোগী!

তুমি প্রকৃতির বিলিয়ন বিলিয়ন সৃষ্টির ক্ষুদ্র একটা কেশ
তুমি অমর অবিনশ্বর অক্ষয় চিরঞ্জীব নও, তুমি ও হবে শেষ!

সারা বিশ্বে যত বিলিয়ন বিলিয়ন পিপীলিকা আছে
তোমার থেকে শত আলোকবর্ষ দূরে বা কাছে,
ঈশ্বরের কাছে তুমি একটা পিপীলিকা সম নও
চুরি ডাকাতি ব্যাংক লুট রাহাজানি হম্বিতম্বি করে কি লাভ, তুমি কও?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102