রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২০২ Time View

আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে সাম্য, মানবিক, দূর্নীতি মুক্ত এবং সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহেন্দ্রনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের কাশিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যাল্যায় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহেন্দ্রনগর ইউনিয়ন শাখার ৪নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

মহেন্দ্রনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক সৈমুদ্দী-এঁর সভাপতিত্বে মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রোকনুর জামান সরকার-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লিমন, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম চাঁদ, নুর মোহাম্মদ বাললু, সাংগঠনিক আফজাল হোসেন, লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর খান। বক্তব্য রাখেন মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আউয়াল হোসেন প্রমুখ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহেন্দ্রনগর ইউনিয়ন শাখার ৪নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102