মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযান অস্ত্র-গুলি উদ্ধার, আটক-১

Coder Boss
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ Time View

মিলন মন্ডল,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ

জুয়েল রানা (২৫) নামে এক যুবককে অস্ত্র-গুলি সহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানিক দল। উদ্ধার করা হয়েছে ৭.৬২ মিমি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন।

শনিবার রাতে ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া গ্রামে জুয়েল রানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়,তার নিজ বাড়ি থেকে জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে পিস্তল ও গুলি থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গাইবান্ধার পলাশবাড়ী থানার উদয়সাগর গ্রামে তার ভগ্নীপতির বাড়ি থেকে পিস্তল,গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে যৌথবাহিনী।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন,আমরা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবো। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। আটক যুবকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অস্ত্রটি তিনি ৫ আগস্টের পর কোনো এক সময় কিনেছেন। তিনি যার কাছে থেকে কিনেছেন এবং অস্ত্র কেনার টাকা কার কাছে থেকে পেয়েছেন,সে তথ্য পেয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

জুয়েল ঘোড়াঘাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। তাকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনা সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102