বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন

কবি কামরুন নেসা লাভলীর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

হৃদয়ের অর্গল রেখেছি খুলে

হৃদয়ের অর্গল রেখেছি খুলে
যদি ফের এই পথে,
হৃদয় আসন রেখেছি এখন ও শূণ্য
তোমাকে কে যে ফিরিতেই হবে
তোমাকে পাবো বলে
নিরবে সয়েছি দুঃখ ব্যাথা
হারিয়েছি সব
পেয়েছি কাব্যের লালিত্য
কবি তোমাকে দিয়েছে রুপক
কবিতায় বলেছে—
তুমি রসনা লীলাবতী ললনার
নিঃস্বার্থ দোসর
তোমার ভালোবাসার কাছে
তোমাকে যে ফিরিতেই হবে
তা-ই তো অন্তত আহ্বান
নাগর – তুমি ফের এই পথে।।

কাছে ডেকো না

তোমাকে বড় বেশি মনে পড়ে প্রিয়
আমাকে তুমি এভাবে
আর কাছে ডেকো না
এতে বেদনাগুলি সারা পেয়ে
কষ্টের বহুরূপী হয়
হাওয়ায় মেলে, কষ্টের নীল পায়রা —
কখন বা গাঙচিল হয়ে
গভীর সমুদ্রের সফেন ঢেউ
যখন যন্ত্রনায় আছড়ে পড়ে
তখন বড় কষ্ট হয়,
বুকের ভেতর —
ভোরের শিশির যেন রুদ্রসিক্ত
ক্লান্ত দুপুর কাঁটে অবসন্ন বিভোর
সন্ধ্যায় মালতি গন্ধ হয়
বিসর্জিত কষ্ট
কাঙ্খিত চন্দ্রিমা রাত্রী কাঁদে
নিরব ভাষাহীন ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102