বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন

কবি মোঃ ফেরদাউস আলম এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

চলছে হেমন্ত

শীতের বুড়ির ঘুম ভাঙতে একটু একটু করে
হেমন্ত এসে বলছে এ খবর গিয়ে ঘরে ঘরে।
সোনালু ফসল মাঠে মাঠে বাতাসেতে নড়ে
ফসল তোলার সুখ স্বপ্ন, সব কৃষকের ঘরে।
শীতের বুড়ি ওঠছে জেগে নানান কথা বলে
দাপট নিয়ে জাগবে বুড়ি হেমন্ত গেল চলে।
হেমন্তকে ডেকে বুড়ি শীত দিলো অল্প অল্প
তাইতো, হেমন্তেই শুরু হয় শীত ঋতুর গল্প।
অল্প শীতেগল্প কথায় চলছে ঋতু হেমন্ত
মাঠ ভরা ফসলে কৃষকের খুশীর নেই অন্ত।

শীতের ছড়া

শীত শীত কনকনে শীত
দাদী বুড়ী পান চিবায় গায় গীত,
শিশির বিন্দু টলমলে
ধানের ক্ষেতের মখমলে।
কৃষাণীর বাঁশির সুরে পিঠা পুলি ঘরে ঘরে,
খেজুরের রস টসটস
শীতের নাচন দেখায় পৌষ।
শীতের সকাল মধুর লাগে সূর্যিমামা যখন জাগে,
ধনীর ঘরে শীত আসে।
কুঠিরেতে দুঃখ আসে।
দামী পোশাকে ধনীর ছেলে
টোকাইর তোষক নাহি মিলে,
শীত নিয়ে কত ছড়া গরিব ঘরের ঘুম হারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102