শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মা- কবি মারিয়াম রামলা মোহাম্মদ মনজুর আলম অনিক এর দুটি কবিতা জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২১১ Time View

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ডাউয়াবাড়ী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. মশিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ সচিব, প্রকল্পের কর্ম এলাকার ইউপি সদস্যগনসহ ২৫জন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।

উক্ত কর্মশালায় মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের দ্বায়-দ্বায়িত্ব, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া ও সারভাইভার সেবা বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়।

উক্ত কর্মশালাটি পরিচালনা করেন অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ এরফান মন্ডল।

সভাপতির বক্তব্যে চেয়্যারম্যন প্রকল্পটির মানব পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা আয়োজনের জন্য গণ উন্নয়ন কেন্দ্র ও উইনরক ইন্টারন্যাশনাল এর প্রসংশা করেন।

উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার ৮টি উপজেলায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক ও মৎস্যজীবী পরিবারের সদস্যদের মাঝে মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনতে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102