শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি পরিদর্শন করলেন ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন

Coder Boss
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

নবনিযুক্ত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ ইকবাল হোসাইন ২৫ নভেম্বর, সোমবার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ওটি কমপ্লেক্স পরিদর্শন করেন।

হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা.কানিজ নাসিমা আক্তার এর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক দল ,উন্নত প্রযুক্তি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে সিজারিয়ান সেকশন এর মাধ্যমে মা ও শিশুর নিরাপদ প্রসব নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন।

এছাড়াও তিনি মা ও নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এবং প্রসবকালীন বিভিন্ন জটিলতা মোকাবিলা করতে সেবার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপের কথা জানান।

ডা.মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “আমাদের লক্ষ্য মায়েদের নিরাপদ প্রসব এবং নবজাতকের সুস্থতা নিশ্চিত করা। সকলের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াকুর রহমান, এনেস্থেসিয়া কনসালটেন্ট ডা.শাকিলা আক্তার সহ সিনিয়র স্টাফ নার্স বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102