বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতাঃ উল্টা ব্যবসা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

কলমেঃ বেলায়েত বাদল
==============

অন্ধের দেশে আয়না বিক্রি, বধিরের দেশে ঢোল,
বোবাদের দেশে মাইক বিক্রি, দাঁত নাই দেশে গুল।
পাহাড়ের দেশে নদী বিক্রি, জঙ্গলের দেশে গাছ,
উজানের দেশে ভাটিয়ালী গান, নিরামিষ দেশে মাছ।
বোকাদের দেশে বই বিক্রি, আঁধারের দেশে কুপি,
সৌদিতে কর ধুতি বিক্রি, নাঙ্গার দেশে টুপি।
সাম্যের দেশে সাম্প্রদায়িক, গোয়ালার দেশে ননী,
ছাত্রের দেশে স্বৈরতন্ত্র, টাকু দেশে চিরুনী।
ফকিরের দেশে হীরা বিক্রি, বন্যার দেশে জল,
সর্পের দেশে বিষ বিক্রি, ল্যাংড়ার দেশে বল।
সত্যের দেশে মিথ্যা বিক্রি, কামার দোকানে কোরান,
কৃপণের কাছে অনুদান চাও বামনের কাছে চাঁন।
কুয়েতে কর তেল বিক্রি, জার্মানে ভেকু, লরি,
আমেরিকাতে গম বিক্রি, জাপানে বিক্রি ঘড়ি।
প্রেম নাই জনে ফুল বিক্রি, পাষানে চোখের পানি,
পাত্রের দেশে বর বিক্রি, মূর্খর দেশে বানী।
রাজশাহীতে আম বিক্রি, নরসিংদীতে কলা,
বরিশালে বেচো তরমুজ তুমি সিলেটেযে কমলা।
লেখাপড়া ছাড়া ডিগ্রি নিতে সকলেই মশগুল,
চোরদের দেশে চোরাই মালের বিক্রি হুলোস্থুল!
পৌষ মাঘে বেচো সেন্ডো গেঞ্জি, জৈষ্ঠ্যেতে কম্বল,
উল্টা ব্যবসার ফলটা শুন্য, সকলি ভুল, বাদল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102