মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কটিয়াদীতে টিসিবির চাউল তেল সহ পুলিশের হাতে একজন আটক

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালি বাজার থেকে টিসিবির চাউল ও সয়াবিন তেল সহ ইমন নামে ১ জনকে গ্রেপ্তার করেছে কটিয়াদি মডেল থানার পুলিশ।
ঘটনার বিবরনে জানা যায় গত সোমবার রাত্রে চান্দপুর সদর ইউনিয়নে কটিয়াদী উপজেলার সেনা ক্যাম্পে গোপন সূত্রের খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ও উপজেলা খাদ্য কর্মকর্তা রোবায়দুল্লাহ রানাসহ যৌথ নেতৃত্বে একদল পুলিশ চান্দপুর ইউনিয়নের মানিক খালি বাজারের ইমন নামে এক ব্যক্তির গোডাউন থেকে টিসিবির ৩০কেজি ওজনের ৩৬বস্তা চাউল ও দুই লিটার ওজনের ২৯৭ বোতল সয়াবিন তেল ও টিসিবির দুইশত খালি বস্তা সহ হিমনকে আটক করে ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত হিমন জানান টিসিবির সেবা গ্রহীতাদের নিকট থেকে এ সমস্ত বস্তা ক্রয় করেছেন। কটিয়াদী মডেল থানা ইনচার্জ তরিকুল ইসলাম জানান ধারণা হচ্ছে এসব পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই মজুদ করা হয়েছিল। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে কটিয়াদীর মডেল থানায় ইমনকে আসামি করে একটি মামলা দায়ের করলে,কটিয়াদী মডেল থানা পুলিশ ইমন কে গ্রেফতার করে এবং ২৭ শে নভেম্বর তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102