বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতাঃ সত্যের অপমৃত্যু

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

সত্য মিথ্যার প্রভেদ আজ বড়ই দুর্লভ
পৃথিবীতে কোনো কিছুই নয়তো সুলভ।
নিজেকে করতে বড়ো মানুষ নেয় মিথ্যার আশ্রয়
জেতার জন্য মিথ্যাটা আজ বড়ই সাশ্রয়।
ব্যাংকের কোটি কোটি টাকা হয়ে যায় লোপাট
হিসাবের খাতা সাত পাঁচ দিয়ে ঢেকে দেয় কপাট।
বড়ো কর্তার পকেটে লাখ লাখ টাকা
অফিস ক্যাশ হয়ে থাকে ফাঁকা,
মিথ্যার গ্যারাকলে সে পড়বেনা একা
ছোট ছোট পদে যারা আছে তাদের দেখা।
সত্য বললে আর যায়না পাওয়া বাহাবা
ভালো মানুষকে আজ সবাই ভাবে হাবা।
আব্দুল কাদের জিলানীর সততায়
ডাকাত দলের সর্দার এলেন ইসলামের ছায়ায়।
আজ সততার হয়েছে অপমৃত্যু
বেশি সততার দায়ে তাকে করে সমাজচ্যুত।
কেউ ধার ধারে না কারো
বোঝাতে গেলে ক্ষেপে যায় আরো।
সে নিজেই সব জানে যেনো মহারাজা
ট্রুটি ধরিয়ে দিতে গেলেই দেয় সাজা।
অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী সমান অপরাধী
জেনেশুনে চোখ বন্ধ করে হয় থাকতে যেনো এক গাধী।
কিন্তু পারিনা আমি মেনে নিতে কোনো অন্যায়
প্রতিবাদী হয়ে উঠি তখন কলম ঘষি খাতায়।
আমাদের দেশে পুকুর চুরির হয়নাকো বিচার
জুতা চোরকে আমরা শেখাই আচার।
হে আল্লাহ মিথ্যার কুহেলিকা টপকাতে দাও শক্তি,
হোক যত ক্ষতি সততায় যেনো থাকে আজন্ম ভক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102