বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতাঃ প্রজন্ম কথ

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

কলমেঃ বেলায়েত বাদল

ছাত্ররা বলি শোন,
রাজপথে আর এখন তোমাদের দরকার আছে কোনো?
অভাবিত কাজ করে দেখিয়েছ চমকে দিয়েছ পিলে,
সকলে মিলে ছিনিয়েছ দেশ, যারা খাচ্ছিল গিলে।
ছাত্ররা হোক দেশ গাত্র নিশ্চিত তহবিল,
বিষমাখা ঠোঁটে ছিঁড়েকুটে চেটে খাবেনা শকুন, চিল।

এখন জ্ঞানীরা চালাবে স্বদেশ তোমরা চলিবে ক্লাশে,
লেখাপড়া আগে শেষ করা লাগে, বলে সাঈদের লাশে।
পিতা মাতা তব জন্ম দিয়েছে কস্টে করছে বড়,
লেখা পড়াটার খরচ যোগালো নিজেকে যাতে গড়।
বিশ্বকে যদি দেখাতে চাও তুমিও বিশ্বনেতা,
ইতিহাস পড়ে শিক্ষা নিলে হবে যে স্বাধীনচেতা।
জুলুমবাজেরে মলম মাখাতে শক্তে ধর কলম,
সময়ের দাবী হবে মেধাবী মসী হবে রাজ বল্লম।

ছাত্র কর্তৃক শিক্ষক যদি না হয় সমাদৃত,
সে সমাজ কভু হতে পারবেনা উচ্চ সুশিক্ষিত।

হারায়না যেন পড়ার টেবিল, গুরুজনে সম্মান,
হারায়না যেন নিশি জেগে করা গণিতের সমাধান।
কিশোরী ও খোকা হলে বই পোঁকা ধোঁকা খাবেনা কোথাও,
চশমা এঁটে বিজ্ঞান ঘেটে জ্ঞান আহরণ করে যাও।
রাজ্য চালাবে রাজনীতিবীদ, বিশ্বাসীরা ধর্ম,
কৃষক, ডাক্তার, শ্রমিক, মোক্তার, সকলে নিজের কর্ম।

ফের যদি কভু কোন দাম্ভিক রিযিক নষ্ট করে,
জানি চুলে টেনে হিঁচড়ে এনে ফেলিবে গহ্বরে।
তোমাদের মাঝে স্বপ্নের শুরু হয়না যেন তা
শেষ,
সুপ্রজন্মের লাগি আজন্ম কাঁদিছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102