শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবি মহ:মহসিন হাবিব এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

জাস্টিস

কে দেবে জাস্টিস
চোখ বাঁধা কাপড়ে
হাত হয়েছে প্যারালাইসিস
চটি যাচ্ছে ক্ষয় হয়ে
ভেঙ্গে যাচ্ছে মনোবল
রাজহংসী লম্বা গলায়
হাঁক মারে শুধু!
ক্ষ্যাপা কুকুর গুলো রাস্তার অলিতে গলিতে চিৎকার করে আর হাঁপিয়ে পড়ে!
ফেসবুক ভরে যায় ফেকবুকে
মনে হয় এই বুঝি এলো সুসময়
পাগলা চুলকে দে! পাগলা চুলকে দে!
সমস্ত আলো থিতু হয়ে নামবে যখন আঁধার
মোমবাতি নিয়ে পথ দেখাবে নিয়ম
স্তব্ধ পুকুরের জলে অবাক নয়নে পাতিহাঁসের মত চেয়ে চেয়ে দেখো বিচারের দাবী লুকানো আছে ক্ষমতার পাঁকে।

তৃতীয় নয়ন

কাঁদানে গ্যাসের বাষ্প
নির্লজ্জের মত ঢুকে পড়ছে
আবদ্ধ ঘরের
চোখগুলো নিতে চায়না
সরল ভাবে
বন্ধ থাক জানালা
বাসনা এটুকুই!
একটি বুলেটের খুব রাগ হলো
তার তাণ্ডব নৃত্য
দেখবেনা কেউ!
তবে বীরত্ব দেখাবে কাকে?
নিষ্পাপের বাম চোখে দিলো একটা খামচা!
সে ভাবতে পারেনি
একটা চোখ খামচে দিলে
কখন সেটা দেবী দুর্গার তৃতীয় নয়ন হয়ে যাবে।

শুধু একবার কহো

আর কতটা রক্ত পেলে
সারবে রাজার অসুখ!
ব্লাড ব্যাংকে মজুত অগণিত তাজা রক্ত
শুষে নেবার জন্য সাজাও চোষকযন্ত্র!
ওরা রাজপথে প্রস্তুত
শুধু একবার কহো আর কতোটা…

ক হো না খুন ই হ্যায়

জলাতঙ্ক কুকুর কামড়াচ্ছে
নিজের নাদুস নুদুস কচি বাচ্চাদের

ধূমল বিকেলে সেই গান
“কহোনা প্যায়ার হ্যায়…”

লক্ষ্মীপ্যাঁচা!মুখ ভেংচিয়ে বলে ওঠে
ক হো না খুন ই হ্যা য়!

বেদনার সাম্যতা

একবার ক্যানভাসে
আঁকো তোমার বোনের ছবি।
মুছে দিয়ে আবার
আঁকো তোমার প্রেমিকার ছবি।
পুনরায় মুছে দিয়ে
নতুন করে আঁকো তোমার মেয়ের ছবি!
প্রতি ক্ষেতেই
শিয়রে উঠবে বুক।
যন্ত্রণার ঢেউ
আছাড় মারবে সমুদ্র জুড়ে।
গর্জে উঠবে আকাশ,বাতাস ও মাটি
গুমরে গুমরে উঠবে বেদনার সাম্যতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102