বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবি হাফিজুল ইসলাম লস্কর এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

ঋণ
———–
সময় যতই যাচ্ছে অতি
জং ধরেছে ইঞ্জিনে,
জীবন যুদ্ধের সময় রণে
যমের দুয়ার টানে।

সবুজ লঙ্কা লাল হয়েছে
মেঘে ঢাকা বনে,
আস্তর খসে যৌবন নাশে
বুক পুড়ে নিধানে।

জোয়ার ভাটায় চিহ্ন লুপ্ত
চলছে কৃত্রিম সাজ,
সাদা কেশে কালো প্রলেপ
জীবন চক্রের সাজ।

গাছের ডালে শুকনো পাতা
গোড়ায় ধরেছে ঘুন,
হেলা খেলায় ক্ষুন্ন জীবন
সবই আপন ঋণ।

________
নতুন রুপে
________

সময় যজ্ঞে উজান ভাটি
আসছে নতুন সকাল,
কাল বৃত্তে হারিয়ে গেছে
কত শত মহাকাল।

নতুন আসুক নতুন রুপে
ঘুচুক সকল আঁধার,
নতুন শুরু জীর্ণতা ঘুচে
রাঙা রবি’র দ্বার।

বসন্ত চোখে রঙিন স্বপ্ন
ক্রান্তি ভোলার গান,
ব্যর্থ কান্নার গ্লানি মুছে
আসবে ফিরে শাণ।

বিগত ত্রুটি বিচ্যুতি ঝেড়ে
ভোরের স্নিগ্ধ শিশিরে,
নব্য সারথি উদ্দীপ্ত কেতনে
স্বর্ণীম বিজয় দ্বারে।

হৃদয়ে বিরাজে পরশে রবি
স্নিগ্ধ আলোর নাজ,
পূর্ণ প্রাপ্তি উল্লাসে মাতুক
সাম্য সম্প্রীতির স্বরাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102