বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

মোঃ মুসার দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৩১ Time View

এমন স্বদেশ চাই
————————
এই গোছগাছ দেশকে যদিও পেতাম,
যেথা নিরাময় নদী বয়ে বয়ে যায়,
হানাহানি ঘাত, রিরূপতা চুরমারে
সকলে দাঁড়াবে স্বচ্ছন্দ নিজ পায়।

দুর্নীতি কালো আঁধারের থাবা ভেঙে
আসল সূর্য উঁকি দেয় ঠাসা ঠাসা,
বৈষম্যে গড়া দেয়াল টপকে জাতি
সমান মাটিতে দাঁড়ায় সকল আশা।

মানবতা যেন পুষ্পিত রঙ বাগিচা
প্রতিটি মুকুলে খুশির দোলায় দোলা,
লোভী, স্বার্থের হারায় হাওয়া বয়ে
শুধু ভালোবাসা মিষ্টির চমকে সোঁদা।

সহযোগিতার সোনালী প্রাসাদ নামে
চলন্ত পথে আলোকিত সিঁড়ি,
সকল দুঃখ বেদনা হারিয়ে জাতি
আনন্দ ভরে ওঠে প্রণ সংসারি।

————
তুমি
————
তোমার কথাই মনে পড়ে আজ
নির্জনে রাত দীর্ঘ পথের পায়।
চাঁদের আলোয় মিশে যায় বয়ে
শূন্য হৃদয়ে ভাঙা এক ঝড় স্বপ্ন।

তোমার মুখেই ছিল যে হাসি, যা
সোনালি বেলায় লুকিয়ে লুকিয়ে যায়।
বাঁধানো স্মৃতির গ্রন্থি খুলেছে
বেদনাগুলিও আকাশে ফড়িং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102