বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতাঃ শুধু রবো না আমি

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

কলমেঃ রবি বাঙালি
============

হয়তো আর দেখা হবে না
ফুল পাখির আর এই অরণ্য, নীলাকাশ
ধবল বকের সারি,গোধূলির আবীর,প্রভাতে স্নিগ্ধতা
সবই রবে আপনার মতো করে,
তুমিও রবে আপন ভুবনে
সুখ অবগাহনে
শুধু রবো না আমি।

হয়তো দেখা হবে
অন্যখানে,অন্যরূপে, অন্য জন্মে,
কালের পিঠে, ধরনীর আবর্তনে।

সবুজ শ্যামল প্রান্তরে
ঘুঘুর পরা আলতা রাঙা পদযুগল
তৃণঘাসের শিশিরে বুলাবে কারো হাতে হাত রেখে
অরুণ রবির হাসিতে,
শুধু রবো না আমি।

পূর্ণিমার আলো ঝরা
নিশিরাতে খোলা জানালার পাশে
তুমি রবে অন্যের বুকে
ভালবাসার উমে নিঃশ্বাসের চুমে,
আর আমি তখন –
নীল উত্তপ্ত দীর্ঘশ্বাস গুনে গুনে
যমের দেশে দেশান্তরি হব।

তোমার কুন্তলের ঘ্রাণে
অন্য কেউ মোহিত হয়ে গুঁজে দেবে
বেলী হাসনাহেনা,
নরম লাজে ভীরু ঈক্ষণে
ভরাবে মন,
আর আমি তখন-
সিগারেটের মতো পুড়ে পুড়ে ছাই করব
স্বপ্নের ভুবন।

বসন্তের বনে বনে
ফুলের রঙে রঙে তুমি সাজবে,সৌরভ ছড়াবে,
তোমার রঙে অন্য কেউ নিজেকে রাঙাবে,
তোমার সৌরভে অন্য কেউ মাতাল হবে স্পর্শের নেশায়,
তুমিও হারাবে সেই মধুরতায়-
আর আমিও হরিয়ে যাব আঁধারের সীমায়।

রাখালীর সুর ভাটিয়ালি গান
নদীর বহতার কলধবনি
আর মৌমাছির গুঞ্জরণে তুমি রবে
পরমানন্দে অনুভবে,
সুখে আহলাদে তুমি রবে
অন্যের বুকে দুদিনের ভবে,
শুধু আমি রবো না-
হয়তো এখানে আর দেখাও হবে না
যদি কখনো দেখা হয় হবে
অন্য ভবে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102