শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বয়সের প্রাচীর ভেঙ্গে

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ Time View

কলমেঃ সেক রজব আলি

আমরা কি পারিনা বয়সের অবগুন্ঠন খুলে নিয়মের দেয়াল ভেঙ্গে অনিয়মের মুক্ত মাঠে খোলা মনে খেলতে?
যেখানে উত্তাল আঠারো আর কুড়িদের দুঃসাহসিকতার দুর্বার দুরন্তপনার বাস।
যেখানে থাকে স্বপ্নেভরা চোখ, বুকে থাকে আশার বাসা, প্রাণে থাকে কামনা বাসনা আকাঙ্খার উন্মাদনার দৌড় আর দৌড়।
থামার কোন পূর্ণচ্ছেদ যেখানে থাকে না,
সব খোলা যেখানে নো এন্ট্রি বোর্ড থাকে না
অদম্য স্বপ্নের ভেলার যাত্রা যেখানে অনন্তকালের উদ্দেশ্যে আকাশ মাটি জুড়ে থাকে
এসো আমরাও সেই বয়সের বোঝা মাথা থেকে ছুঁড়ে ফেলে তার বঙ্গোপসাগরে সলিল সমাধি দেই।
হালকা মনে মেরুদন্ডটাকে আমরা সোজা করে হিমালয় উঁচু মাথা করি।
জ্বোর গলায় বিদ্রোহ ঘোষণা করি সমস্ত নিয়মের কাঠিন্যতা, সমস্ত লোক ও লজ্জা, সমস্ত হীনমান্যতার দুর্বলতার বিরুদ্ধে।
এস একটু সাহসী হই।
সব স্থবিরতার পৌষালী চাদর হাঁটিয়ে এস প্রাণে লাগাই যৌবনের বসন্তের দক্ষিণা বায়ুর মরমী ছোঁয়া।
নশ্বর জীবনে যতটুকু আজও বাকি আছে
এসো ভয় সরিয়ে এ বিশ্বে যা কিছু আছে সকলের সাথে সমান সমান উপভোগ করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102