বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতাঃ দুষ্প্রাপ্য তুমি!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

জানি তুমি কস্মিনকালেও পাবার নয়
আমি বুঝি, জানি মানি, বোঝেনা আমার বিবশ মন!
মনের সাথে করি লড়াই, সারা দিনরাত বারাংবার
কিভাবে পাবো তব আসঙ্গ, তোমা ছাড়া চাইনা ধন!

দু’জন হাঁটবো জীবন পথে শ্যামল শস্য ক্ষেত পাহাড়ি ঝর্ণা, শত গিরি খাত
একান্তে দু’জন কাটাবো নির্জনতায় দিগন্ত সূর্য ডোবায় নিরিবিলি!
তুমি রুটি-রুজির ব্যবস্হা শেষে ফিরে পাবে আছি অপেক্ষায়
আনবো না জীবনে কভু বিরহ বেদনা বিরোধ তোমায় অবহেলি!

কেউ কাকে করবো না বিবর্ণ হৃদয়, দূঃখী কোন ভুলে
কাটাবো স্বর্গীয় সুখে আনন্দে বরষ মাস রজনী দিবস!
একে-অপরের প্রয়োজনে আসবো ছুটে সব ব্যস্হতা ফেলে
বিশুদ্ধ আত্মায় প্রণয়লীলায় আমৃত্যু আপ্লূতে বসবাস!

প্রতিশ্রুতিবদ্ধ হলাম এক্ষণে, হবে না ভুল-বোঝাবুঝি
সুখ যদি চাই সফেদ সচ্ছ প্রণয়ে, ধন সম্পদ গহনা নাহি খুঁজি,
বিষাদে হর্ষে আমোদে আহ্লাদে তোমার বুকে যেন মাথা গুঁজি
শত কসুর অপমান কটুক্তি অবমাননা যেন ক্ষমা করি আঁখি বুজি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102