বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতাঃ গিলোটিন

Coder Boss
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

কলমেঃ হিলারী হিটলার আভী

আমি গিলোটিন!
যাঁতি দিয়ে সুপারি কাটার মতোই
আমি মানুষকে কাটি!
আশ্চর্যের কথা হচ্ছে
আমি আমার জন্মদাতাকেও কেটেছি,
আমার একথা অবিশ্বাস হলে?
ইতিহাস থেকে আমার সম্পর্কে জেনে নাও।

আমি এখন ব্যস্ত নগরীতে আছি
তাই বলে ভেবো না রোম নগরীতে আছি।
আমি ফেরাউন-নগরীতে অবস্থান করছি
বিশ্বের প্রায় অর্ধেক মানুষ প্রাসাদের দিক থেকে ফেরাউন।

কর্ম-আইন ধর্ম-আইন চর্ম-আইন বর্ম-আইন হর্ম্য-আইনের আমি মুখোশ পরিধান করেছি
আমি কেয়ামত পর্যন্ত থেকে যাবো
তবে কেয়ামতের আগে একবার সাময়িকভাবে পরাজিত হবো।

খুনের নিপুণ দক্ষতা আর মুখোশের সৌন্দর্য
আমাকে শয়তানেরও একধাপ উপরে রেখেছে।

খারাপ লোকেরা আমাকে ব্যবহার করে করে
মাফিয়া ডন হয়ে অলীক হুংকার দেয়,
আমি আবার সুযোগ পেলেই
মাফিয়া ডনকে কেটে হুংকার চিরতরে বন্ধ করে দিই।

আমি এবার আসবো
শীঘ্রই আসবো
আমি এবার মহাশ্মশানের ডোম-নগরীতে আসবো
শুধু-ই মানুষকে কাটতে আসবো!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102