বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবি মো. নজরুল ইসলাম এর চারটি কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

০১- দ্বীন ইসলামের পথে

মুসলমান আজ দ্বীনের পথে
বিভেদ যুক্ত মন,
কোরআন হাদিস ছেড়ে দিয়ে
আধাআধি ক্ষণ।

ঈমান আমল নামার হিসাব
মুসলিম জাতি এক,
ধার্মিক কর্মীর প্রকৃত রূপ
জাতির জীবন ফ্যাক্।

নীতি বিহীন মুসলিম জাতির
রুহু তালের কাজ,
ইসলাম ধর্মের মানুষ জনের
বহিঃশক্তির সাজ।

পিতা-মাতার সেবায় জীবন
বাড়ায় দেয় না হাত,
নামাজ, রোজা, ইবাদতের
অলস অবোধ জাত

রীতির আলোক শিখা জানায়
ডুববে তরী হায়!
রবের গজব নীতির লড়াই
প্রভাব দেখা যায়।

০২- পাখি

বাঁশের ঝাড়ে পাখির মেলা
হরেক রকম পাখি,
শালিক পেঁচা বুলবুলি বক
দেখে জুড়ায় আঁখি।

পাখি ডাকে কিচিরমিচির
কোকিল কুহু সুরে,
বাঁশের ঝাড়ে আনন্দ আজ
খুশির জোয়ার ভোরে।

শীতের কালে অতিথি হয়
পাখি মোদের দেশে,
দোয়েল কোয়েল ময়না টিয়া
আনন্দে সব মেশে,

গাছের ডালে ঝোপের ঝাড়ে
নানান পাখি থাকে,
কাক চিল চড়ুই পাখিরা সব
নগর গায়ের বাঁকে।

০৩- মেল বন্ধন

মনের আবেগ ছন্দের তালে
কবি লিখে ডাকেন,
বই পত্র আর নেট জগতে
প্রচার করে থাকেন।

কাব্য ছড়ায় মনের কথা
ফুটিয়ে দেন তিনি,
ইন্টারনেট আর মিডিয়ায়
প্রচার করায় চিনি।

লাইক কমেন্টের মেলবন্ধন
লেখক পাঠক করেন,
মনো মতন কাব্য গাঁথায়
সাহিত্যের হাত ধরেন।

নিজের মতো স্বপ্ন জাগায়
লেখক পাঠক জানে,
একে অপর ভাষার জন্য
ভিন্ন রকম মানে।

আমরা সবাই ফেসবুকেতে
লাইক কমেন্ট করি,
বাস্তব মুখী কবিতা পড়ে
নিজের জীবন গড়ি।

০৪- বিবেকশূন্য মানুষ

বিবেকশূন্য হাজার মানুষ
দেশ সমাজে পাই,
সারা জগৎ জুড়ে তাদের
ক্ষতির সীমা নাই।

বিবেক বুদ্ধি হারায় তারা
পাষাণ মনের হয়,
জীবন চলার পথে সঙ্গীর
প্রতি পদের ভয়।

বিবেক হীনা মানুষ গুলো
দুঃখ কষ্টে রয়,
নিজে ভালো সাজার জন্য
কাঁচা মিছা কয়।

অসৎ পথের পথিক ওরা
অর্থ বিত্তের লোভ,
অন্যের ভীষণ ক্ষতি করে
বাড়ায় মনের ক্ষোভ।

বিচার বিহীন পথে চলন
সুখের আশা খুব,
আত্মবাদী স্বার্থের লোভী
লালসায় মারে ডুব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102