শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিয়ামতপুরে বেগম রোকেয়া দিবস পালন, জয়ীতাদের সংবর্ধনা 

Coder Boss
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংশতামুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাঃ মেহেদী হাসান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা তদন্ত কর্মকর্তা বাবলু চন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন প্রমূখ। 

আলোচনা সভায় নারীর প্রতি সহনশীল হয়ে সমতার ভিত্তিতে বাংলাদেশ গঠনে নারী-পুরুষ একহয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। 

আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী তালিকায় মনিরা খাতুন, সফল জননী তালিকায় মমতাজ বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী তালিকায় জান্নাতুল ফেরদৌসকে জয়ীতা পুরষ্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102