বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:

কবিতাঃ শহিদ বুদ্ধিজীবী দিবস

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

কলমেঃ আশীষ খীসা

স্মরণ কি আছে তোমাদের
একাত্তরের সেই ১৪ ই ডিসেম্বর?
কত মায়ের বুক শূন্য হয়েছিল
ঘরে ঘরে মানুষের ছিল কত ডর।

জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল
সেই বর্বর পাকিস্তানি হানাদার,
শহিদ হয়েছিল জহির রায়হান,
মনির চৌধুরী,শহীদুল্লাহ কায়সার।

হারিয়েছে জাতি কত দার্শনিক,শিক্ষাবিদ,
হারিয়েছে কত প্রকৌশলী ও ডাক্তার,
পাক-হানাদার বাহিনী করেছিল
দেশে কত যে জঘন্য অপরাধ ও অবিচার।

১৪ ই ডিসেম্বর নির্মম হত্যাকান্ডে
হয়েছিল খালি কত যে মায়ের বুক,
জাতি দিয়েছিল হত্যাকারীদের অভিশাপ
যেন না পায় তাদের আত্মা শান্তি ও সুখ।

সেদিন আনন্দে উল্লাস করেছিল
পাক-হানাদার,আলবদর ও রাজাকার,
অকালে বুদ্ধিজীবী হারানোর শোকে
সরাদেশ জুড়ে ছিল কত হাহাকার।

বাংলার মানুষ কখনও ভুলবেনা
সেই একাত্তরের ১৪ ই ডিসেম্বর দিন,
তাজা রক্ত দিয়েও কখনও সোধ হবেনা
শহিদ বুদ্ধিজীবীদের অবদান ও ঋণ।

বিনম্র শ্রদ্ধা জানাই শহিদ বুদ্ধিজীবীদের
রইলো ভালোবাসার সাথে গভীর শোক,
শহিদ বুদ্ধিজীবী দিবস হোক সফল
শহিদ বুদ্ধিজীবীরা অম্লান ও অমর হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102