বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

বশেমুরবিপ্রবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি অনিক সম্পাদক ফারিহা

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬ষ্ঠ রোভার ইন কাউন্সিলের সভাপতি রোভার অনিক কুমার সাহা (ফার্মেসী বিভাগ, ২০১৯-২০সেশন) এবং সাধারণ সম্পাদক ফারিহা (মনোবিজ্ঞান বিভাগ, ২০২১-২২ সেশন)। গত ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার কাউন্সিল মিটিং এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সকল রোভার স্কাউট লিডার, সিনিয়র রোভার মেট, রোভার এবং সকল গার্ল-ইন-রোভারদের উপস্থিতিতে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রোভার ইন কাউন্সিল ঘোষনা করা হয়। মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা। এর লক্ষ্য যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ, যাতে করে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। স্কাউটিং তিনটি শাখায় বিভক্ত কাব, স্কাউট এবং রোভার যা বয়স ভেদে পরিলক্ষিত। স্কাউট আইন প্রতিজ্ঞায় বিশ্বাসী এবং সকল ভালো কাজের সঙ্গী। রোভারিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রোভার-ইন-কাউন্সিল গঠন করা হয়।

উল্লেখ্য রোভার অনিক কুমার সাহা ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার হিসেবে মনোনীত হয়েছে। এছাড়াও গত ১৮-২২ এপ্রিল ২০২৪ পায়ে হেঁটে পরিভ্রমণ করেছে ১৫০ কিলোমিটার গোপালগঞ্জ থেকে কুয়াকাটা পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102