বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতাঃ আমি বিজয় দেখিনি

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার

আমি ‘৭১ এর বিজয় দেখিনি
দেখিনি সে-ই মহা নায়কের ৭ ই মার্চের ভাষণ!
আমি বইতে পড়েছি বিজয়ের ইতিহাস
কি ভাবে বাঙালি কে করা হয়েছিলো শোষন!

দেখেছি ‘৭১ এ হিন্দু-মুসলিম বিভেদ করার খেলা
এ খেলা বাংলাদেশে চলে সারা বেলা!
এক সাথে রাইফেল কাঁধে হিন্দু মুসলমান
দেশ করলো স্বাধীন, আজ সে দেশে ধর্মের বিভেদ মেলা!

ধর্ম নিয়ে ব্যবসা আর রাজনীতি জমে
তিরিশ লক্ষ জীবন দিলো তা হলে কোন কামে,
ভাই ভাই একইসাথে করবো বসবাস
নতুন শাসক যখন আসে ধর্মের নামে ত্রাস!

‘৭১ এর সেই বিজয় টা ছিলো বিদ্বেষ হীন
পাকিস্তান আদলে দেশ নিরপেক্ষতা বিলীন!
নিজ দেশে সংখ্যা লঘূ পরদেশী যেন
কীট পতঙ্গ পশুপাখির জীবন হেন তেন!

রোজ রোজ বিজয় আসে রোজ স্বাধীনতা
নিরাপত্তা হীন জীবন সবার যেন বর্বর অধীনতা!
বিজয় দিবসে হোক সে শপথ ধর্ম বর্ণ মিলে
যারযার ধর্ম মেনে চলো অন্তর আর দিলে!

রাষ্ট্র সবার, ধর্ম যার যার ভাই
সব ধর্ম গ্রন্থের একই বাণী পড়েন চশমা লাগাই,
সূর্য সন্তান বাংলাদেশের সন্মান সবার পাবে
মনে রাখবেন, এক মাঘে শীত কভু না যাবে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102