বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতাঃ বিজয়ের উল্লাস

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

কলমেঃ কামরুন নেসা লাভলী

আবার এলোরে বাংলার
বুকে বিজয়ের উল্লাস
মেটাবো স্বাদ আছে মোর
যত মন অভিলাস —
কেউ কি জানে হবে কি পূরণ
মায়ের ভাষার মান ?
সালাম, রফিক, বরকত ছাড়া ও
দিয়েছে অনেকেই প্রান —
কতো শহীদের রক্তে মোদের
বাংলা হয়েছে স্বাধীন
জেগে ওঠো তারা
আজ ও আছো যারা
এখন ওতো পরাধীন
কতোটা রক্ত হয়েছে শোধ
হয়নি তো আর খোঁজা
রক্ত ব্যাথায় এখনও আমার
রয়েছে ঋনের বোঝা —
থাক পরে থাক যতো আছে
গ্লানি, হিংসা আর বিদ্বেষ
আমরা পেয়েছি চিরায়ত
লাল সবুজের সোনার বাংলাদেশ।
পৃথিবীর বুকে দেবো ছড়িয়ে
বিজয়ের ইতিহাস
নিপীড়িত জনতা উঠবে জেগে
আমার এ আত্মবিশ্বাস।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102