বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতাঃ বিজয় দিবস

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

এলো শিশির ভেজা শীতের ভোরে
বিজয়ের লাল সূর্য ১৬ই ডিসেম্বরে।
বিজয় কেতন উড়বে ঐ
মাঠ ময়দান জনগণে থৈ থৈ।
খোকা খুকু মা-বাবার হাত ধরে
ঘুরে বেড়ায় খুশি মনে বিজয় সুরে।
স্কুল কলেজেও খুশির আমেজ
নৃত্য কলা আর গানের ভয়েজ।
মেলায় মুড়ি মুরকি আর নাগরদোলা
বন্ধুরা মিলে খায় বাদাম ছোলা।
রঙিন শাড়ী আর কপালে লাল টিপ
সুন্দরী মেয়েরা জ্বেলে যায় দ্বীপ।
ছেলেদের গায়েও রঙিন পাঞ্জাবি
ওদের কপাল জুড়ে পতাকার ছবি।
বিজয়ের আনন্দ মন জুড়ে হায়
এমন দিন কেউ আর নাহি পায়!
ঈদ মুসলমানের পূজা হিন্দুর
বড়দিন হয় খ্রিস্টানদের,
বিজয়ের আনন্দে নেই ধর্ম
সব মিলে হৈচৈ করে কতো কর্ম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102