বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতাঃ বিজয়ের গান

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

কলমেঃ মোছাদ্দেক সৈকত

বিজয়ের আলো ফুটে ওঠে,
রক্তে রাঙা এক ইতিহাসে।
মাটির বুকে লাল-সবুজ মেলায়,
মিশে যায় মুক্তির আহ্বানে।

কত কান্নার স্রোতে ভেসেছে দেশ,
কত স্বপ্ন হয়েছে চূর্ণ-বিচূর্ণ।
তবু মাথা নত হয়নি বাঙালির,
স্বাধীনতার প্রদীপ জ্বলেছে পুর্ণ।

আকাশ তখন রক্তে ভেজা,
পতাকার ভাঁজে বীরের আশা।
একটি দিনের প্রতিটি ক্ষণ,
লিখেছে ত্যাগের মহাকাব্য।

বিজয় মানে সাহসের ধ্বনি,
নয় কেবল একটি দিন।
বিজয় মানে শপথের শিখা,
নয় শুধুই স্মৃতির গহীন।

প্রতিটি হৃদয়ে আজও জ্বলে,
বিজয়ের মশাল দীপ্ত হয়ে।
এই আলোয় তৈরি হবে দেশ,
সত্যে ভরা এক বাংলাদেশ।

তাই বলি, বিজয়ের গান,
জেগে থাকুক আমাদের প্রাণ।
শহীদের স্বপ্ন ধরা দিক,
বাংলা হোক উন্নতির তরিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102