বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতাঃ রহস্যময় নারী

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

কলমেঃ মৃণাল মল্লিক (প্রভাষক)
===================

কোন স্বর্গ সুখের আশায়;
মগ্ন হলাম মোহের নেশায়,
জব্দ হলাম তান্ত্রিক মোহে,
অঞ্জলি দিলাম নৈসর্গিক-সুধা!

নেশার মোহে স্বর্গ হ’ল মর্ত্য;
পথ-ভ্রষ্ট হ’ল কত সংসারী,
মাতাল হ’ল কত অনুরাগী,
অশ্রু-সিক্ত হ’ল কত দীপক!

হারিয়ে গেল সাত্ত্বিক-আহার;
তামসিক হ’ল নৈবেদ্য!
শ্রষ্টার আছে কি কোন সৃষ্টি;
ফিরিয়ে দিবে এই নিবেদন!

অসাড় হ’ল সুঠাম দেহ!
অচল হ’ল কর্মেন্দ্রিয়!
অচেতন হ’ল জ্ঞানেন্দ্রিয়!
অস্থির হ’ল অন্তরিন্দ্রিয়!

কত তান্ডব হ’ল এই মর্ত্যে!
বিবস্ত্র হ’ল ট্রয়নগরী;
ধ্বংস হ’ল কত অট্টালিকা;
ঝরে গেল কত তরুলতা!

উদীয়মান হ’ল কত কবি!
রচিতা হ’ল কত মহাকাব্য!
সৃষ্টি হ’ল কত তাজমহল!
অমরত্ব হ’ল কত যুগল!

এ যে রহস্যময়ী অপ্সরা!
এ যে মায়াবী ইন্দ্রজাল!
যেখানে অনুরাগে সিক্ত নয়;
আছে কি কোন ইন্দ্রজিৎ?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102