বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

বিজয় দিবসে নরেন্দ্র মোদির বক্তব্যে গণ আজাদী লীগের তীব্র নিন্দা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল বলে মন্তব্য করেন বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান ও৷ মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেন । মহান বিজয় দিবস উদযাপন শেষে এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ মন্তব্য করেন।

নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চরম অবমাননার শামিল।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকের এই বিজয় দিবসে, সেইসব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল।’
এর তীব্র প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। লাখ শহীদের রক্তের বিনিময়ে ও লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘এই স্বাধীনতার যুদ্ধকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করা মানে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করা। লাখ শহীদ ও লাখ মা বোনদের ইজ্জতকে তুচ্ছ তাচ্ছিল্য করা।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা রক্ত দিয়ে পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। দিল্লির কাছে আমরা মাথা নত করতে নয়।’

তিনি মোদির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত এই বিজয়ের কেন মিত্র ছিলো ২০২৪ এর নতুন প্রজন্ম হাড়ে হাড়ে টের পাচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে নতুন প্রজন্মের সাহসী যোদ্ধাদের সদা জাগ্রত থাকার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102