বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতাঃ সুখ – কলমেঃ আবুল কালাম তালুকদার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

পাখির সাদা পালকের মতো মনে
তুমি আমার সংসারে এনেছো সুখ
ঘুম জড়ানো রাতে বাহারি রঙিন স্বপ্নে
আমার জন্য নিয়ে আসো সুখ।

তোমার নরম হৃদয়ে বর্ষার মেঘের মতোন
আমার জীবন ঘিরে রেখেছো সুখে
তোমার সুন্দরের উপমায় মনে আসে সুখ
শঙ্খচিলের ডানার মতোন তোমার নরোম পা যুগলে ডানা কাটা নিত্য অনুভবে হৃদয়ের অলি গলিতে ভরে বেড়ায় সুখে।

তোমার আমার অজানা গল্পে বাহারি রঙ আসে সুখ
আমার জীবনের তাবৎ অন্ধকারেও
তোমার ভালবাসার বাতাসে ভেসে আসে প্রকৃত সুখ।

———————————-

কবিতার কোলাহল ব্যতীত
(হেলাল হাফিজ স্মরণে)
আবুল কালাম তালুকদার

কোলাহল ভেদ করে তুমি জানালে বিদায়
কষ্টের গ্রাভিফিতে ভরে যাচ্ছে জীবন
তোমাকে হারানোর ব্যথায় মনেরও উজানে চলে এসেছে শোক
আমাদের হিমঘরে থেমে গেছে কবিতার স্পন্দন।

চলে যাওয়ার নাম করে কেবলই হয়েছো আড়াল তোমার কৃতিতে ও স্মৃতিতে তুমি রয়েছো হৃদয়ে
তাই তোমাকে ভালোবাসার শব্দরা বিরহ কাঁদে।

আমাদের ভালবাসার আবরণ ভেদ করে
মাবুদের দরবারে তুমি হয়েছ অতিথি
জানিনা কেমন আছো কবিতার কোলাহল ব্যতীত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102