শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

দৈনিক দিনদর্পণ পত্রিকার সাহিত্য সম্মেলন ও কবিতা সংকলন প্রকাশ

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ Time View


মোঃ ইজাজ আহামেদ, কলকাতা থেকে

২২ ডিসেম্বর রবিবার দৈনিক দিনদর্পণ পত্রিকার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো কলকাতার ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে সাহিত্য সম্মেলন। এদিন চারশো কবির কবিতা সংকলন প্রকাশিত হয় এবং উপস্থিত অতিথি, কবি, লেখক ও সাংবাদিকদেরকে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাবন্ধিক সৈয়দ তানভীর নাসরীন, দিন দর্পণ পত্রিকার পৃষ্ঠপোষক সেখ মুহাম্মদ এব্রাহিম গোরা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সামসুদ্দিন মন্ডল, কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী সাহাবুদ্দিন সরদার, পত্রিকার সম্পাদক মণ্ডলী মহসীন খান, জামিল খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ জাহির আব্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও লেখক আবু রাইহান। কবিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. এমদাদ হোসেন, মোঃ ইজাজ আহামেদ, আশিকুল আলম বিশ্বাস, আব্দুল মালেক, উমর ফারুক ইমদাদুল ইসলাম, রফিকুজ্জামান খান, সুলতানা পারভীন, সুরাইয়া পারভীন, স্বাগতা সান্যাল, মোফাক হোসেন, সোমনাথ কর, নূর আহমেদ প্রমুখ। এদিন সম্পাদক ও অতিথিদের বক্তব্য এবং কবিদের কবিতা পাঠে অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠে। উপস্থিত ব্যক্তিগণ অনুষ্ঠানটির এবং পত্রিকার কবিতার সংকলনের উদ্যোগ-এর ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102