শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় পুলিশ সুপারের সাথে রেফারি এসোসিয়েশনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ 

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁ জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি ও নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেফারিজ এসোসিয়েশনের সদস্যরা।

মঙ্গলবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে জেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন রেফারিজ কমিটির সদস্যরা।

রেফারিজ এসোসিয়েশনের সদস্যদের সাথে পরিচিত হয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার-বিপিএম (সেবা) বলেন, আগামীতে সকল টূর্ণামেন্টে নওগাঁর ফুটবল রেফারিদের কর্মচাঞ্চলতা ধরে রাখা এবং সবসময় খেলার প্রতি নিবেদিত হয়ে কাজ করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া ফুটবল লীগসহ অন্যান্য লীগগুলো চালু করার বিষয়ে সকলের সাথে ঐক্যমত পোষন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফারজানা, জেলা রেফারিজ এসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক সেলিম হোসেন সাবু, কোষাধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, নির্বাহী সদস্য গোলাম সাকলাইন, বেলাল হোসেন, সিরাজুল ইসলাম আজমির সালেহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102