শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে ওয়ান পাউন্ড হাসপাতাল পরিদর্শনে চ্যানেল এস’র ফাউন্ডার মাহি ফেরদৌস

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

চ্যানেল এস’র ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল বলেছেন, বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল এখন দৃশ্যমান। এই কাজকে ত্বরান্বিত করে এগিয়ে নিতে প্রবাসীদের দান, অনুদান অব্যাহত রাখতে দেশের বিত্তবান ও প্রবাসীরা আরো এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, হাসপাতাল প্রতিষ্ঠা হলে শুধু বিশ্বনাথ নয় সিলেট তথা দেশের মানুষ উন্নত চিকিৎসা পাবেন। এই হাসপাতালের সাথে সম্পৃক্ত রয়েছেন একজন বিজ্ঞ চিকিৎসক ডাক্তার শানুর আলী মামুন। আশা করি ওই চিকিৎসকের মাধ্যমে অতিদ্রুত হাসপাতাল নির্মাণের কাজ এগিয়ে যাবে। তিনি বুধবার (২৫ ডিসেম্বর) বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের চেয়ারপার্সন, সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে ও স্থানীয় উপদেষ্ঠা কমিটির চীফ-কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু’র পরিচালনায় হাসপাতাল পরিদর্শনকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের সেক্রেটারী, কাউন্সিল মো. আয়াছ মিয়া, চ্যানেল এস’র হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান, চ্যানেল এস’র হেড অব চ্যারিটি এস. হাসান রহমান, চ্যানেল এস সিলেটের প্রধান মঈন উদ্দিন মঞ্জু, লন্ডন বাংলা ভয়েসের ফাউন্ডার, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, সাংবাদিক শাহিন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী চেরাগ আলী, হাবিবুর রহমান তারেক, কামাল হোসেন, আব্দুল আহাদ, ওয়ান পাউন্ড হাসপাতালের ফাউন্ডার মেম্বার আব্দুল মজিদ, ফারুক আহমদ ফিরোজ, আব্দুল হক শিকদার, জাহাঙ্গীর, আকমল আলী, বদরুল ইসলাম, জায়েদ আলী, ফ্রান্স প্রবাসী আজিজুর রহমান, সংগঠক আসাদুজামান নূর আসাদ, মো. রুমেল আলী, হাসপাতালের কো-অর্ডিনেটর শেখ শাহজাহান, হাসপাতালের শুভাকাংঙ্খি অহিদুর রহমান সাগর। এসময় এলাকার মুরব্বীয়ান, যুবক ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে হাসপাতালের ফাউন্ডার মেম্বার শেখ রিহান উল্লাহ মুন্সীর পক্ষে ফ্রান্স প্রবাসী আজিজুর রহমান ও ফাউন্ডার মেম্বার সিকন্দর আলীর পক্ষে ফাউন্ডার মেম্বার সার্টিফিকেট গ্রহণ করেন জামাতা যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান তারেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102