বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

কবিতাঃ অমূল্য রতন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

কলমেঃ কামরুন নেসা লাভলী

হবে কী পূর্ণ বল
ফেলে এই চোখের জল?
অন্তর করিয়া দূষণ
দেহে পড় শুদ্ধ ভূষণ

যারে দিলে তুমি আসন
সে মানে নাই কোন শাসন
ভোগের-ই মত্ত খানায়
শয়তানের কু-মন্ত্রণায়

মুমিনের ঘরে কু-মিন
কান্দে আসমান জমিন
আমানত হয় খিয়ানত
ভুলিয়া হায়! কিয়ামত

কেবল-ই পাপ করে দংশন
চলে যায় তাই পুণ্যের বাধন
যদি মান সত্য ভাষণ
তবেই ভাঙিবে দুঃশাসন

সময় থাকতে কররে মন
মনের-ই সাধন
প্রভুর কৃপায় —-
পেতেও পার অমূল্য রতন।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102