শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে রাতের আধারে গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি গাভী চুরি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

রাতের আধারে গোয়াল ঘরের তালা ভেঙে চোরেরা ফিজিয়াম হান্ডেট সাদা-কালো দুটি গাভী চুরি করে নিয়ে গেছে। যার মুল্য প্রায় সারে চার লাখ টাকা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার শ্রীদাসগাতী গ্রামের মোঃ মোশারফের বাড়ীতে। মোশারফ হোসেন উপজেলার শ্রীদাসগাতী গ্রামের মোঃ আব্দুল মালেক মেকারের ছোট ছেলে ও মোঃ মোয়াজ্জেম মেকারের ছোট ভাই। গরু দুটির মালিক মোঃ মোশারফ হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় রাত ১০ টার দিকে আমরা স্ব-পরিবারে রাতের খাওয়া দাওয়া শেষে, গরুর রাতের খাবার দিয়ে গোয়াল ঘরে তালাবদ্ধ করে যার যার ঘরে ঘুমাতে যাই। রাত সারে তিনটার দিকে আমার ঘুম ভেঙে গেলে বাইরে যাওয়ার চেষ্টা করলে দেখি বাইরে থেকে আমাদের বাড়ির গেটে ছিটকানি আটকানো। তখন আমার হাঁকডাকে বাড়ির অন্যরা এসে ঘরের ছিটকানি খুলে দেয়। এসময় বাইরে যেয়ে দেখি রাতের অন্ধকারে অজ্ঞাতনামা চোরেরা আমাদের গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি গাভী চুরি করে নিয়ে গেছে। মোশারফ হোসেন আরোও বলেন, গরু চোরেরা আমাকেই শুধু নিঃস্ব করেনি, গাভী দুটির ছোট বাছুর কে এতিম করে রেখে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রায়গঞ্জ থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। তবে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান, মোঃ মোশারফ হোসেনের বড় ভাই মোঃ মোয়াজ্জেম হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102