রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

“পানি লাগবো পানি” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

স্টাফ রিপোর্টার:

২৮ ডিসেম্বর শনিবার, সন্ধ্যা ৬ টায়, সিলেট কেদ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুমে  ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠাতা শাহ মোঃ সফিনূর সম্পাদিত-“পানি লাগবো পানি” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মদন মোহন কলেজের প্রিন্সিপাল (সাবেক):কর্ণেল আতাউর রহমান পীর বলেন,”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শহীদ মুগ্ধ স্মরণে, ইউএস বাংলা কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থ’পানি লাগবো পানি’ হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বড়রা যা পারেনি ছাত্ররা আন্দোলন করে আমাদের সব ধরনের অধিকার এনে দিয়েছে। মুখে গণতন্ত্র বলে হাজার হাজার মানুষকে বিগত সরকার গুম-খুন করেছে। আশ্চর্যের বিষয় একজন এমপিও আজ বাড়িতে নেই। আমি এই ঐতিহাসিক গ্রন্থটির সাফল্য কামনা করছি। এখানে যারা বসে আছেন সবাই কবি, আপনাদের মধ্যে আছে ঐশ্বরিক ও অনন্য এক আর্ট।”

সংগঠনের সভাপতি লোক গবেষক আবু সালেহ আহমদ এর সভাপতিত্বে ও প্রভাষক মাসুদ করিম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে, নিজাম উদ্দীন সালেহ সহকারী সম্পাদক, দৈনিক জালালাবাদ, সিলেট।প্রফেসর ডঃ তোফায়েল আহমেদ, বিভাগীয় প্রধান, ব্যবসা প্রশাসন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট, ড.আবদুল মজিদ মিয়া, বিভাগীয় প্রধান, লিডিং ইউনিভার্সিটি। 

অন্যন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কবিও লেখক সাহেদবীন জাফর, কবি ছয়ফুল আলম পারুল, 
লেখক আবু সাঈদ রাউফী, মোঃ আব্দুল মোহিত, জয়নাল আবেদীন বেগ, মোঃ রেজাউল করিম, সৈয়দ নিয়াজ আহমদ, আদিল আহমদ, আল আমীন মোহাম্মদ শরীফ আহমদ, মোঃ ফাতাউর রহমান, সুকরানা বেগম, জায়েদ আহমদ, মোঃ ওমর ফারুক, ফয়সাল আহমেদ, কুবাদ বখত চৌধুরী রুবেল,জিয়াউর রহমান জিয়া,। 
আরো উপস্থিত ছিলেন, নোমান সাদী, মঞ্জিল আহমদ, আব্দুল আজিজ চৌধুরী, মোঃ সুয়েজ হোসেন, মকসুদ আহমদ লাল, মোঃ নূরুল ইসলাম বিশ্বাস, আশরাফ হাছীন জারিফ প্রমুখ শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102