রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূরুলের মাতৃবিয়োগ ও জানাযা সম্পন্ন

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট):

বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য, দৈনিক আজকালের পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ নূরুল ইসলামের মা শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। (ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫)। মৃত্যুকালে ৩ ছেলে, ৬ মেয়ে, নাতি, নাতনিসহ আত্বীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টা ১৫মিনিটে নিজ বাড়ীতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাই ফখরুল ইসলাম। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এদিকে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ নূরুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। শোকপ্রকাশ করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান,কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, আহমদ আলী হিরণ, সফিকুল ইসলাম শফিক, সমুজ আহমদ সায়মন, ফারুক আহমদ, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102