রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরের পলাশ বাজারে সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে ৬,২৬০ পিস ইয়াবাসহ ২ জন আটক

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

একে মিলন সুনামগঞ্জ থেকে:

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ৬ হাজার ২৬০ পিস ইয়াবাসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে বিভাগীয় কর্মকর্তাসহ সুনামগঞ্জ অঞ্চলের মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করে ৬,২৬০ পিস মরণ নাশক ইয়াবাসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্যে ১৮ লাখ ৭৮ হাজার টাকা।

আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন,মোঃ নিজাম উদ্দিন(৩০)। তিনি উপজেলার ধনপুর ইউপির মধ্যপাড়া গ্রামের মৃত বশরত আলীর ছেলে, এবং একই উপজেলার সুরেশ নগর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান(৩৫) ।

স্থানীয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েই পলাশ বাজারে অবস্থান নেন।

এ সময় আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন একটি শপিং ব্যাগে করে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা বহন করে অন্যত্র যাওয়ার প্রস্তুতিকালে তাকে এবং অপর ইয়াবা ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমানের দেহ তল্লাশী করে প্যান্টের সামনের পকেট হতে ১ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এই দুজনকে আটক করা হয়।

এ ঘটনায় বিকেলে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের আসামী করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযানে এ সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবু রেজা মেহেদী হাসান,উপ পরিদর্শক মোঃ মামুনার রশিদ,সহকানরী উপ পরিদর্শক সোহরাব হোসেন চৌধুরী,সিপাই প্লাবন কৃমার দাস ও সিপাই দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সরকার সমাজের মাদক অপরাধ নিয়ন্ত্রণ করতে কঠোর অবস্থানে রয়েছেন।আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কর্মকর্তারা পুরো সিলেট বিভাগের যেকোন স্থানে যুব সমাজকে নষ্টকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব। আমরা মাদকমুক্ত যুব সমাজ চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102