বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

কবিতাঃ বাংলাদেশ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

কলমেঃ গাজী আবু হানিফ

আমার তোমার বাংলাদেশ
বুকের ভেতর চোখের ভেতর
মনের ভেতর প্রাণের ভেতর
রক্তে মেশা ভালোবাসা
জন্মের পর পাওয়া দেশ।

মাঠে কাছে ঘাটের কাছে
নদীর কাছে দীঘির কাছে
ফুলফসলের বনের কাছে
দেখছি সবই আপন দেশ
চলায় বলায় বাংলাদেশ।

ডাকছে দোয়েল ডাকছে কোকিল
আকাশ বাতাস আলোয় ঝিলমিল
যেদিকে তাকাই কেবল দেখি
মাঠমাঠালি বনের কেশ।
আমার মায়ের বাংলাদেশ।

দেখছি গ্রাম দেখছি শহর
দেখছি কত নগর বন্দর
দেখছি কত হাওড়-বাওড়
দিগন্তে ঐ আসমান নামে
সে-ও আমার বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102