শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবি স্বপন কুমার ধর এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ Time View

আকাশ
======
বন্ধ দরজা,বদ্ধ ঘরেতে,
রয়েছি বসে একা,
কেবলই ভাবি আর,অনুভব করি,
সব কিছুই যেন ফাঁকা।

জানলা খুলে দেখি,ধূ ধূ চারিদিক,
যেন বালুর চর,
ঝিলের জলেতে শুভ্র আকাশ,
শুয়ে আছে রাত ভর।

তারাগুলো সব মিটিমিটি জ্বলে,
আকাশের আশেপাশে,
ঘুমপাড়ানির গান শুনিয়ে চলেছে,
নরম হাতের পরশে।

চাঁদ ও পাশে বসে,বৃথা চেষ্টা করে
সময় ও চলে যায় পাশ দিয়ে,
ঘুম নেই চোখে আকাশ জেগে আছে,
জমা যন্ত্রণা বুকে নিয়ে।

কবিতা
======
কবিরা লেখেন অনেক কবিতা,
সাজিয়ে মনের ভাবনা,
বাস্তবের সাথে অমিল থাকলেও,
জানা যায় অনেক অজানা।

ফুল তো ফোটে রং-বেরঙের,
বিভিন্ন রকম গাছে,
সব ফুলের কিন্তু ঠাঁই হয় না,
দেবতাদের চরণের কাছে।

অপেক্ষায় থাকে শাল পাতা’রা,
অন্ন পাওয়ার তরে,
অন্নদাত্রী এসে তাদের সদা,
ইচ্ছে পূরণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102