রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে অটোভ্যানের দাপটে বিপাকে সাধারণ মানুষ

Coder Boss
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার খলিল মোড়, গ্রামপাঙ্গাসী রোড চার রাস্তার মোড়ে রাস্তার ওপর অটোভ্যান ও ইজিবাইকগুলোর কারনে মাঝে মধ্যেই সৃস্টি হয় তীব্র যানজট। বিশেষ করে শনিবার ও মঙ্গলবার হাটবারে। শুধু তাই নয় নেওয়া হয় নির্ধারিত ভাড়ার চেয়ে দিগুন ভাড়া। রাত্রী ৮ বাজলেই ৫ টাকার ভাড়া নেওয়া হয় ১০ টাকা। আর সুযোগ পেলে তো কোনো কথাই নেই। বিশেষ করে দুই ঈদের আগে ও পড়ে ব্যাটারিচালিত অটোভ্যান ও ইজিবাইকগুলো সাধারণ মানুষকে জিম্মি করে আদায় করেন ভারতি ভাড়া। এদিকে এ সড়কে বেপরোয়া গতিতে ছুটে চলা সিএনজিগুলো এখন আতংকের কারন হয়ে দাঁড়িয়েছে। উপজেলার হাটপাঙ্গাসী বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুল করিম প্রামানিক বলেন, এই অটোভ্যান ও ইজিবাইকগুলোর জন্য নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকায় দোকানের সামনে রাস্তার মোড়ে মোড়ে জটলা পাকিয়ে রাখে। এদেরকে কিছু বলতে গেলেই বাজে বিপত্তি। এমনকি নাজেহালও হতে হয়। অপরদি বাজারের আরেক ব্যাবসায়ী মোঃ খলিলুর রহমান খলিল জানান, লাইসেন্সবিহীন এসব অটোভ্যানের জন্য নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই। তাই এরা যেখানে-সেখানেই গাড়ী পার্কিং করে যাত্রী ওঠা-নামা করান। এদের জন্য নির্ধারিত একটা স্ট্যান্ড করে দেওয়া দরকার। এ পথের একাধিক পথযাত্রীর সাথে কথা হলে তারা জানান, এ রাস্তায় অটোভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন না থাকায় সন্ধার পর পরই মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে ভাড়তি ভাড়া। সেই সাথে মোড়ে মোড়ে জটলা পাকাচ্ছে এই অটোভ্যান ও ইজিবাইকগুলো। এমতাবস্হায় উপজেলার সকল গ্রামাঞ্চলের হাট-বাজার ও রাস্তা-ঘাটে চলাচলকারী যানবাহনগুলোর জন্য নির্ধারিত স্ট্যান্ড, নিয়মের মধ্যে আনা ও কিলোমিটার হিসাব করে ভাড়া নির্ধারিত করে দেওয়া উচিৎ বলে মনে করেন অত্র এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102