রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে ভিক্ষুক পাগলীর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে যুব সমাজের উদ্যোগে ওরেছা নামের এক ভিক্ষুক পাগলীর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারী ২০২৫ সোমবার ভোর সাড়ে ৬টায় দোয়া মাহফিল করা হয়। এ উপলক্ষে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা ও ডুমরাই বাজার যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির সদস্যদের আয়োজনে এই কুলখানি ও দোয়ার অনুষ্ঠান করা হয়। এতে বিশাল সামিয়ানা টাঙিয়ে মানুষের বসার ব্যবস্থা করা হয়। এরপর পাগলীর রুহেুর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে সাধারণ মানুষ উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। আয়োজকরা জানান মৃত লতিফুল নেছার একমাত্র মেয়ে ওরেছা পাগলী। তার বয়স হয়ে ছিলো ৮০। জন্মের পর মায়ের সাথে থাকলেও ছোট বেলায় মা মারা যাওয়ার পর অন্যের বাড়িতে ভিক্ষা করেই চলেছে তার জীবন জীবিকা। এলাকার কারো কাছে মামা পাগলী, কারো কাছে ওরেছা ও বগা পাগলী নামে পরিচিত ছিলেন তিনি। স্থানীয় ডুমরাই বাজার যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির সবুজ তালুকদার, অনিক মির্জা, শরিফুল ইসলামসহ অনেকেই জানান, এই ভিক্ষুক পাগলী কখনোই কারো উপকার ছাড়া ক্ষতি করে নাই। এ পৃথিবিতে তার কেউ নাই। তাই আমরা যুব সমাজের উদ্যোগে এই কুলখানি ও দোয়ার আয়োজন করেছি এবং গ্রাম থেকে চাল ও নগদ অর্থ তুলে প্রায় ১৫’শ মানুষের মেহমানদারির আয়োজন করা হয়েছে। কুলখানি ও দোয়া মাহফিলে আসা, ডুমরাই গ্রামের আকমুল হোসেন, পূর্বপাইকড়া গ্রামের সুজন ইসলাম, মজনু শেখ, বাঐখোলা গ্রামের আব্দুর রহিম, লক্ষীবিষ্ণপ্রসাদ গ্রামের আকুল হোসেনসহ অনেকেই জানান, ঝর বৃষ্টি নেই। যেখানেই ওরেছা পাগলী আমাদের দেখেছে সেখানেই তিনি সব সময় আমাদের বিপদ হবে বলে বাড়িতে যেতে বলেছে। এখন সে আর এই দুনিয়াতে নাই। আজ আমরা সবাই তার কুলখানিতে এসে তার জন্য মন থেকে দোয়া করলাম। মহান আল্লাহ তায়ালা যেনো আমাদের ওরেছা পাগলীকে জান্নাত বাসী হিসাবে কবুল করেন। এলাকার যুব সমাজের এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102