রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

সাংবাদিক উজ্জ্বল আহমেদের উপর অতর্কিত হামলা ও ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী সাবান মিয়াসহ ৬ জনের নামে মামলা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ Time View

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জ শহরে একটি নিউজের জেরে বাংলাদেশ সমাচার পত্রিকার হবিগঞ্জ সদর প্রতিনিধি উজ্জ্বল আহমেদের উপর অতর্কিত হামলা করে, তার ব্যবহৃত মোবাইল টাকাসহ মূল্যবান জিনিস পত্র ছিনতাই করে নিয়ে গেছে সাবান মিয়ার নেতৃত্বে কামাল খান, সবুজসহ কুখ্যাত সন্ত্রাসীরা।
গত ৭ই জানুয়ারি সকাল ১১ টায় সাংবাদিক উজ্জ্বল আহমেদ বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থলে যাওয়ার সময় শহরের উমেদনগর এলাকায় প্রাইমারি স্কুলের সামনে সাবান মিয়ার নেতৃত্বে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সুদখোর বাটপার হিসেবে পরিচিত কামাল খান এবং আশরাফুল আলম সবুজ মিয়ার সহ ৭/৮ জন সন্ত্রাসী হামলা করে বলে মামলা করেছে সাংবাদিক উজ্জ্বল আহমেদ।
সাংবাদিক উজ্জ্বল আহমেদ আরো জানান গত বছর একটি নিউজ করার ফলে সাবেক এমপি আবু জাহিরের অবৈধ ব্যবসার মূলহোতা, আওয়ামীলীগ নেতা সাবান মিয়া সহ সন্ত্রাসী কামাল খান, সবুজ মিয়া আমাকে অনেকদিন ধরে হুমকি দিয়ে আসছে কিছুদিন আগেও ফেসবুকে, মেসেঞ্জারে, রাস্তা পেয়ে সবুজ মিয়া হুমকি দেওয়ার পরই গত ৭ই জানুয়ারি আমার উপর হামলা অতর্কিত হামলা করে আমার সবকিছু ছিনিয়ে নিয়ে যায় এবং আমার বউ বাচ্চার উপর হামলা করে, আমার বউয়ের শ্লীলতাহানি করে, তার গলার স্বর্নের চেইনটি নিয়ে যায়, আমি তাৎক্ষণিক লাইভ করেছি, পুলিশ এসে তদন্ত করে গেছে এবং এলাকাবাসী আমাকে উদ্বার করেছে, স্হানীয় পত্রিকায় নিউজ করতে গেলে বিভিন্ন লোকাল পত্রিকায় নিউ ছাপাতে অপরাগ কেননা সাবান মিয়া প্রতিদিনের পত্রিকার মালিক এবং কামাল তার অফিসের পিয়ন বিদায়, সাবান মিয়ার প্রভাব এবং টাকা আতিপত্য দেখিয়ে, আমি সাংবাদিক হওয়া সত্ত্বেও আমার বিরুদ্ধে উল্টা নিউজ ছাপিয়ে আমাকে হেও প্রতিপন্ন এবং মানহানি করেছে আমি নিরুপায় হয়ে মামলা করেছি।
আমি এর সুষ্ঠু বিচার চাই এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, এখনো আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে আওয়ামীলীগের গডফাদার সাবান মিয়াসহ সন্ত্রাসীরা এবং সাংবাদিকতা করতে আমার ব্যাঘাত করতেছে।
আমি ও পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
ছিনতাই ও হামলা মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন ১, চান মিয়ার ছেলে কামাল খান, ২, সৈয়দ খানের ছেলে জামাল খান, ৩, খোয়াই নদী পাড়ের সাবান মিয়া ৪, আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম, ৫, হাবিবুর রহমানের ছেলে তারেক হাবিব, ৬, ওয়াদিজ্জামান জিতু মিয়ার ছেলে আশরাফুল আলম সবুজ গং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102