মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন 

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২১ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন হয়েছে। “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। 

 উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মেহেদী হাসান।

এ সময় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম , থানা অফিসার ইনচার্জ আহসান হাবিব, কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী বিদ্যুৎ ডিজিএম  মোছাদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক/ বিজ্ঞান শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ। 

মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ১৯টি স্টল অংশগ্রহণ করে। আগামীকাল মঙ্গলবার সমাপনীর মাধ্যমে শেষ হবে এবারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। 

আলোচনা সভায় অতিথিরা আগামীর বাংলাদেশ গঠনে বিজ্ঞানের আলোকে শিক্ষার্থীদের গড়ে উঠার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102