মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল

কটিয়াদীতে ৬ ভূয়া ডিবি পুলিশ আটক

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বোয়ালিয়া গ্রামে ভূয়া ডিবি পরিচয় দিয়ে অভিযান পরিচালনার সময় ৬জন ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।
কটিয়াদী মডেল থানা পুলিশ জানায়, উপজেলার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজ উদ্দিনের ছেলে মুদি দোকানদার আল আমিনের বাসায় মঙ্গলবার দুপুর ২টার সময় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অভিযান পরিচালনার সময়ে তাদের উপর সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন কুরিগ্রাম জেলার ওলিপুর থানার পাচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম(৪৮),কিশোরগঞ্জ সদর থানার মইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক (৩৫), চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন (৩০), করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও মৃত শহিদের ছেলে রবিন(৩২),কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহাসহ (৫০) ৬জনকে আটক করা হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102