মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল

রায়গঞ্জে শারীরিক প্রতিবন্ধী বাবুল পেল শীতবস্ত্র ও অর্থ সহায়তা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে শারীরিক প্রতিবন্ধী বাবুল হোসেনকে অর্থ সহায়তা ও শীতবস্ত্র হিসাবে কম্বল দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তাকে নগদ দুই হাজার টাকা ও শীতবস্ত্র কম্বল তুলে দেন রায়গঞ্জ পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম। এ সময় পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অনেকেই উপস্থিত ছিলেন। জানা গেছে, রায়গঞ্জ পৌর সভার ক্ষুদ্র বাশুড়িয়া এলাকার বাসিন্দা বাবুল হোসেন। তিনি শারীরিক প্রতিবন্ধী। এক পা নেই তার। প্রতিবন্ধী হয়েও ছোট্ট মুদি দোকানে অল্প পূঁজি নিয়ে করছেন ব্যবসা। এতে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। তবে অসহায় জীবনযাপন করা প্রতিবন্ধী বাবুল হোসেনের পাশে কেউ এগিয়ে আসেনি। বিষয়টি জানতে পেরে পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম তার পাশে দাঁড়ালেন। বাবুল আক্তার বলেন, হুইল চেয়ার না থাকায় আমি বহুদিন ধরে অনেক কষ্ট করেছি। টাকার অভাবে হুইল চেয়ার কিনতেও পারেনি। একদিন সামিদুলের সহযোগিতায় আমি একটি হুইল চেয়ার পেয়েছি। বর্তমানে কোন কাজ না থাকায় সংসার আর চলছে না। একমাত্র দোকানটিতে মালামাল উঠানোর টাকাও নাই। হঠাৎ আজ সামিদুল এসে আমাকে দুই হাজার টাকা ও একটি কম্বল দিয়েছে। এতে আমি অনেক খুশি। রায়গঞ্জ পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী বাবুল আক্তার চলাফেরার জন্য তার একটি হুইল চেয়ার প্রয়োজন ছিল। বিষয়টি জানার পর তাকে আমি গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় হুইল চেয়ার দিয়েছিলাম। হঠাৎ নিদারুণ কষ্টে দিনযাপনের কথা শুনে আমার সাধ্য অনুযায়ী নগদ দুই হাজার টাকাসহ একটি শীতবস্ত্র কম্বল দিলাম।আমি একজন কৃষক। কৃষি কাজের পাশাপাশি রিকশা চালিয়েও সংসার চালাই। আমি যেমন গরিব মানুষ। তাই আমি আমার সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102