রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

সুনামগঞ্জে তরুণ নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণের উদ্বোধন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ Time View

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, এমআইপিএস প্রকেল্পের আয়োজনে মঙ্গলবার সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ৩দিন ব্যপি তরুণ নেতৃত্ব বিকাশ বিষয় প্রশিক্ষণ এর উদ্বোধণ করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদলচন্দ্র বর্ম্মণ এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধা্ন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশন বিজন সেন রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পিএফজির সদস্য জসিমউদ্দিন, প্রভাষক ফজলুল কমির সাঈদ, সিরাজুল ইসলাম পলাশ। স্বাগত বক্তব্য রাখেন এমআইপিএস প্রকল্পের সিলেট ক্লাস্টারের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা।
প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসাবে আছেন এমআইএস প্রকল্পের তনুজা কামল, কুদরত পাশা। আলোচনায় অংশ নেন, সাদিকুর রহমান চৌধুরী, ইব্রাহীম খলিল, রাব্বি মিয়া, সাকিব আহমেদ, মাহফুজ আহমেদ, মিজানুর রহমান, হায়াত আহসান তুর্য দাস, ফৌজিয়া রহমান ঊষা, শবনম দোজা জ্যোতি, মুন্নি আক্তার, মাহবুবা আক্তার, অনন্যা তালুকদার, আলী ইমরান, উম্মে সুমাইয়া তাবাসসুম, রুমি দাস, মাহফুজা আক্তার, ঝরনা আক্তার, মোহাম্মদ আলী প্রমূখ।

যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করে একটি উদার, অসস্প্রদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত মানিবক সমাজ ও রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রক্রিয়ায় সুনামগঞ্জ সদর উপজেলা ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজ)’র সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩ দিনের প্রশিক্ষণে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হবে তার মধ্যে পরিচয়, সংস্কৃতি, অনুমানের ক্ষমতা, নাগরিকত্ব, কমিউনিটি ও কাঠামো ব্যবস্থা গণতন্ত্র, দ্বন্ধ, সহিংসতা ও শান্তি, নেতৃত্ব, সংলাপ, যোগাযোগ ও শ্রবণ, সমেবত প্রত্যাশা-কেমন বাংলাদেশ চাই, কমিউনিটির সম্পৃক্ততা, সামাজিক উদ্যোগ পরিকল্পনা ও সেফ গার্ডিনিং। তিন দিনের প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102