রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিয়ামতপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ Time View

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে কিশোর -কিশোরী ক্লাবের সদস্য ও অভিভাবকদের নিয়ে সেমিনার ও ক‍্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ  সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাবিবুর রহমান, উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল লতিফ, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  আমিনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান সেমিনারে উপস্থিত কিশোর- কিশোরীদের উদ্দেশ্যে বলেন, ‘মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মানুষ।  আমরা অনেক কিছু হচ্ছি, অনেক কিছু  হতে চাই। কিন্তু আমরা মানুষ হওয়া ভুলে গেছি। আমাদের সকলের জন্য প্রকৃত মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102